চট্টগ্রাম   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:২৫ পিএম, ২০২৬-০৯-০২

 খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২রা সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের কোরআন মাজিদের সবক প্রদান করেন খাগড়াছড়ি পৌর ওলামা দলের সভাপতি শায়খ হাফিজ তাবারক হুসাইন।
অনুষ্ঠানে তিনি কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও সৎ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; এর শিক্ষা ও আদর্শ জীবনে ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে নৈতিক ও সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব।
এদিন মো: তাসকিন, মো: আবদুর রহমান, মো: রায়হান, মো: শরিফ, মো: নাহিদ, মো: আবদুল, মো: মাহিন, মো: জুবায়ের, মো: রিফাত-১ ও মো: রিফাত-২ কোরআনের সবক গ্রহণ করেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবনবিধান। কোরআন শিক্ষা শিশুদের নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিলাওয়াত শেখার পাশাপাশি কোরআনের অর্থ ও শিক্ষাও অনুধাবন করে তা ব্যক্তিজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তারা।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী বলেন, “কোরআন শিক্ষা শুধু তিলাওয়াত শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; কোরআনের শিক্ষা ও আদর্শ জীবনে ধারণ করাই এর মূল উদ্দেশ্য। আমরা চাই, এখান থেকে শিক্ষার্থীরা কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।”
পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খাগড়াছড়ি ইত্তেহাদুল ওলামার উপদেষ্টা এবং সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ।
অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা মাহবুবুর রহমান, জামতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমেদ, বেতছড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ জামাল, দীঘিনালা ওলামা দলের সভাপতি হাফেজ শরিফ, মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান নসু এবং ছোট মেরুং বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সভাপতি মালেক কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী।
এাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মেরুং, মানিকছড়ি ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অনুষ্ঠানে কোরআনের সবক গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত


খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত


বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানে উন্নয়ন-আবাসন ও অপরিকল্পিত রিসোর্ট নির্মাণের নামে  অবাধে কাটা হচ্ছে পাহাড়।এতে পরিবেà¦...বিস্তারিত


স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত


আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এফ.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন à...বিস্তারিত


 কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর